
লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি ১৯৯০ (বন্ড ৯০) ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমাইল আব্দুল্লাহ গালিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুরাদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংগঠনের ঐক্যবদ্ধতা ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে নিজস্ব তহবিলকে সক্রিয় করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও জোরদার করে গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এ সময় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আগের তুলনায় ব্যতিক্রমধর্মী শিক্ষা উপবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
সভায় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।