
বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে শুরু হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) কোর্স।
উপজেলা প্রশাসন, রায়পুরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের মেয়াদ দুই মাস। এতে বেকার যুব ও যুবনারীদের ডিজিটাল মার্কেটিংসহ ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের লিংক: https://forms.gle/hFRPb83wrKPCidBdA
আবেদনকারীদের জানানো হয়েছে, গুগল ফর্মে আবেদন করা বাধ্যতামূলক। তবে লিখিত/মৌখিক পরীক্ষার দিন সংযুক্ত আবেদনপত্র পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।
কোর্স সংক্রান্ত যেকোনো তথ্য বা প্রশ্নের জন্য উপজেলা আইসিটি কর্মকর্তার কার্যালয়, রায়পুর, লক্ষ্মীপুরে যোগাযোগ করতে বলা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে বেকার যুবসমাজকে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।