লক্ষ্মীপুরের রায়পুরে পৌর ১ নম্বর ওয়ার্ড অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রায়পুর নতুনবাজার খেজুরতলা বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চরপাতা একাদশ ১-০ গোলে মধুপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ফাইনালে ওঠে চরপাতা একাদশ ও মধুপুর একাদশ। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে চরপাতা একাদশ।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ন খান, সভাপতি, জাগ্রত রায়পুর। এ ছাড়া উপস্থিত ছিলেন নজরুল ইসলাম নিশাত, সোহাগ হোসেন, জিহাদ রহমান, রিয়াজ খান, রাকিব পাটওয়ারীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা।
পৌর ১ নম্বর ওয়ার্ড অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আয়োজক ছিলেন জিদান পাঠান।
খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।