লক্ষ্মীপুরের রায়পুরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তর, রায়পুর, লক্ষ্মীপুরের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভূঁইয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. সালেহ উদ্দিন।
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় পরিচালিত প্রকল্পের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে আগ্রহ সৃষ্টি ও এ বিষয়ে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।