লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা পরিষদ রোডে সুবিশাল পরিসরে হায়দর এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান “মাহিরা এন্টারপ্রাইজ”-এর উদ্বোধন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে রায়পুর শহীদ মিনার সংলগ্ন এলাকায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রায়পুর বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম মুরাদ। এসময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. সজীবুল আলম। তিনি তার বক্তব্যে আশা সিমেন্টের গুণগত মান তুলে ধরে নির্মাণ কাজে এই সিমেন্ট ব্যবহারের জন্য সবাইকে উৎসাহিত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক গতি আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে।