
আবু মুসা মোহন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ভুক্তভোগী কহিনুর বেগম (৫৬) জানান, তার স্বামী হাফেজ ইসমাইল দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে ১০ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাস্তেনগর ঈদখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ওই সময় স্বামী হাফেজ ইসমাইল তাকে বেধড়ক মারধর করেন এবং গুরুতর আহত অবস্থায় ফেলে রাখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এইব্যাপারে হাফেজ ইসমাইল বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা উনার সাথে আমার অনেক দিন পর্যন্ত দেখা হয় না।