লক্ষ্মীপুরের রায়পুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বিকেল ৪টায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
প্রতিযোগিতায় রায়পুর উপজেলার হিফজুল কোরআন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়। আয়োজকদের ঘোষিত নিয়ম অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী ছেলে ও মেয়ে প্রতিযোগীরা ধারাবাহিক যেকোনো ১০ পারা কোরআন হিফজের ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নিন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর জন্য স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য রৌপ্যপদক ও নগদ ৭ হাজার টাকা পুরস্কার দেওয় হয়। এ ছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী প্রতিযোগীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
প্রতিযোগিতাটি আয়োজন করেন রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল। পরিচালনায় ছিলেন এম ইসলামিক ইনস্টিটিউট, রায়পুর, লক্ষ্মীপুরের চেয়ারম্যান ক্বারী মুরছালিন বিন ইসমাইল।
বাছাই পর্বের স্থান নির্ধারণ করা হয়েছিল রায়পুরের গাজী মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত এম ইসলামিক ইনস্টিটিউট।