লক্ষ্মীপুরের রায়পুরে ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং অসুস্থ সাবেক যুবদল নেতা হাসেম পাটোয়ারীর চিকিৎসা সহায়তায় নগদ অর্থ প্রদান করেছে রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদল।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদলের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা ভিপি লিটন, প্রধান নির্বাচন কমিশনার ওয়াসেক হোসেন নন্দন, সাবেক ছাত্রনেতা ভিপি জাকির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম ভাই, মুকুল মিয়াজিসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংগঠনের পক্ষ থেকে অসুস্থ সাবেক যুবদল নেতা হাসেম পাটোয়ারীর চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, দলের ত্যাগী ও অসুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়ানো মানবিক ও সাংগঠনিক দায়িত্ব। প্রবাসী প্রাক্তন ছাত্রদল সবসময় অসহায় ও বিপদগ্রস্ত নেতাকর্মীদের সহযোগিতায় এগিয়ে আসবে।
অনুষ্ঠান শেষে হাসেম পাটোয়ারীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের এ মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।