লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাবেক ছাত্রনেতা ও বর্তমানে নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
নবীনবরণ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।