• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে বণিক সমিতির বর্ণাঢ্য প্রচারণা লক্ষ্মীপুরে ৫৬ কোটি টাকার ওয়াশ ব্লক প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে নিম্নমানের কাজের সত্যতা পৌর ১নং ওয়ার্ডে অসুস্থ ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নিল যুব সংগঠন সূর্যমুখী চাষে বিপ্লব, আবাদ বাড়ায় রায়পুরের অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বসে শিক্ষার্থী আহত রায়পুরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি রায়পুরে তেলবাহী গাড়ি এলেও সংকট কাটেনি—দীর্ঘ লাইনে চালকরা, উচ্চ দামে বিক্রির অভিযোগ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে, সরকারি-বেসরকারি তথ্যে বড় ব্যবধান রায়পুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত, আন্তর্জাতিক স্বীকৃতির দাবি কলেজে ফিরলেন ’৯৩ ব্যাচ, পুরনো দিনের গল্পে জমলো ঈদ পুনর্মিলনী

পৌর ১নং ওয়ার্ডে অসুস্থ ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নিল যুব সংগঠন

medianewsbd / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডে এক অসুস্থ ব্যক্তির জীবন রক্ষায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় ও প্রবাসীদের যুব সংগঠন। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে পরিবারটি যখন অসহায় হয়ে পড়ে, তখন এগিয়ে আসে ওয়ার্ডে ও প্রবাসে থাকা একদল তরুণ।

গত ৩ এপ্রিল শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিকে রায়পুরের মামনি হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করে ১ নং ওয়ার্ড যুব সংগঠন। এটি ছিলো তাদের ২৭ তম উদ্যোগ।

পরবর্তীতে ৬ এপ্রিল সোমবার সুস্থ হয়ে ওঠার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

এ বিষয়ে রোগীর মা জানান, আল্লাহর রহমতে যুব সংগঠনের সহযোগিতায় তার ছেলের জীবন রক্ষা পেয়েছে। তিনি সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।

স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে এবং অন্যদেরও সহযোগিতায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category