শিরোনাম:
রায়পুরের উন্নয়ন নিয়ে সাবেক মেয়রের প্রশ্ন, প্রকল্পের হিসাব চাইলেন জনগণের কাছে রায়পুরে অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, সেচের বাড়তি খরচে বিপাকে ১৮ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, ঠিকাদারের গাফিলতিতে বাড়ছে জনদুর্ভো রায়পুরে পাউবোর জায়গার ১২টি রেন্ট্রি গাছ কেটে বিক্রির অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ রায়পুরে জামায়াত নেতার নেতৃত্বে ১৩ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ, ভাঙন আতঙ্কে মেঘনাপাড়ের মানুষ রায়পুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ রায়পুরে পানের উৎপাদন বাড়লেও দাম কম, হতাশ চাষিরা রায়পুরে ৭০ বছর বয়সী বৃদ্ধাকে মারধরের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে রায়পুরে মাদক সেবনকে কেন্দ্র করে মারধরের অভিযোগ, আহত ২; পুলিশ হেফাজতে রাজু রায়পুরে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধন

উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের

banglawebs / ১৪১২ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরব ও কাতার তাদের রাজধানীগুলোকে সংযুক্ত করতে একটি হাই-স্পিড রেললাইন নির্মাণে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে। একসময় এ দুই উপসাগরীয় দেশ একে অপরের তীব্র বিরোধী ছিল। তাদের মধ্যে এ ধরনের প্রকল্প প্রথম।

সোমবার (৮ ডিসেম্বর) সৌদি আরবের সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ‘হাই-স্পিড বৈদ্যুতিক যাত্রীবাহী রেলপথ’ রিয়াদের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে দোহারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে।

সৌদি আরবের আল-হোফুফ ও দাম্মাম শহরগুলোও এই নেটওয়ার্কের আওতায় আসবে।

ট্রেনটি ঘণ্টায় ৩০০ কিমি/ঘণ্টা (১৮৬ মাইল/ঘণ্টা) এর বেশি গতিতে চলবে এবং দুই রাজধানীর মধ্যকার যাত্রা প্রায় দুই ঘণ্টায় সম্পন্ন হবে।

বর্তমানে এই দুই শহরের মধ্যে সরাসরি ফ্লাইটে প্রায় ৯০ মিনিট সময় লাগে।

বিবৃতিতে বলা হয়েছে, ছয় বছরের মধ্যে সম্পন্ন হতে যাওয়া এই প্রকল্পটি প্রতিবছর ১ কোটি যাত্রী পরিবহণ করবে এবং দুই দেশে মোট ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।

রিয়াদ সফরের সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সৌদি আরব ও কাতারের মধ্যে এটিকে আধুনিক অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই উপসাগরীয় দেশের সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতির আরেকটি নিদর্শন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category