শিরোনাম:
ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে যুবক; ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন সুমাইয়াকে রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল # রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাঁচ বোমাবাজের একজন মামুনের ৫ দিনের রিমান্ড নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হিল্লা বিয়ে ইসলামে নিষিদ্ধ, প্রচলিত প্রথা নিয়ে বিতর্ক ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রায়পুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

medianewsbd / ১৩২৪ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলার প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে রায়পুর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে শহীদ ওসমান চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শিবিরের সেক্রেটারি আরমান হোসেন, পৌর জামায়াতের নেতা সাঈদ রাকিব, জেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোসেন, জেলা শিবির নেতা আব্দুল মোতাল্লেব, রায়পুর পৌর শিবিরের সভাপতি নুর নবী এবং কলেজ শিবির সভাপতি সবুজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ওসমান হাদির ওপর হামলা একটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা এবং এটি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবির প্রতি কর্তৃপক্ষ উদাসীন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category