• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষের মাঝে ৬ লাখ টাকার সহায়তা বিতরণ রায়পুরে কথিত মাদক সম্রাট ‘মাইকেল’সহ ২ জন পুনরায় গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার পৌর ১নং ওয়ার্ডে যুব সংগঠনের উদ্যোগে রঙিন হলো নদীর পাড়ের মসজিদ রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রায়পুরে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’— কমলনগরে ত্রাণ বিতরণে অস্বস্তিকর পরিস্থিতি রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে রায়পুর পৌর সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম মুরাদ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

রায়পুর গ্লোরিয়াস্ স্টুডেন্টস্ ফোরামের আয়োজনে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

medianewsbd / ৪১৩ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে রায়পুর উপজেলার পীর ফয়েজুলুল হক ইসলামীক ক্যাডেট একাডেমীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার। তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এ ধরনের সামাজিক উদ্যোগে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্য দেন ই. রহমান, প্রতিষ্ঠাতা, গ্লোরিয়াস স্টুডেন্টস ফোরাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক পীর ফজলুল হক ইসলামিক ক্যাডেট একাডেমী

এবং ব্যারিস্টার এইচ এম তরিকুল ইসলাম সচল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রায়পুর প্রেসক্লাব  সাধারণ সম্পাদক এম আর সুমন,এইচ এম রনি, জহির হোসেন, নুরুদ্দিন জাবেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শীতবস্ত্র গ্রহণকারী উপকারভোগীরা।

উল্লেখ্য, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে গ্লোরিয়াস স্টুডেন্টস ফোরাম, রায়পুর, লক্ষ্মীপুর-এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category