শিরোনাম:
ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭ রায়পুরে উচ্চ বিদ্যালয়ের সরকারী ভবনে চলছে ব্যক্তিগত প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে স্থায়ীভাবে রায়পুরে সন্তান জন্মের ঘটনায় আলোচিত সেই সাগরিকাকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের বিয়ের চার মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী রায়পুরে দুধের কৌটার ১১ আইইডি বোমা নিষ্ক্রিয় লক্ষ্মীপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যার অভিযোগ রায়পুরে বার্ষিক পরীক্ষা শুরুর আগেই নতুন বই বিতরণ, পৌঁছেছে ৮০ শতাংশ লক্ষ্মীপুরে পুরুষের চেয়ে নারী ১ লাখ ১১ হাজার ৬৬৪ জন বেশী

রায়পুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ

medianewsbd / ১৪২ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে এতিম, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রায়পুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে রায়পুরে অবস্থিত পীরবাড়ি জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন ও সাংগঠনিক সম্পাদক আনিসুল হক।

এ ছাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাছ, সদস্যসচিব সুজন পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি আকবর হোসেন সম্রাট, রায়পুর পৌর যুবদলের আহ্বায়ক নূরে হেলাল মামুন, সাধারণ সম্পাদক জাহিদ ও সাংগঠনিক সম্পাদক নবীউল্লাহ রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আকবর হোসেন সম্রাট।

আলোচনা সভা শেষে বিভিন্ন এতিমখানার এতিম শিশুদের হাতে খাবার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category