শিরোনাম:
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হিল্লা বিয়ে ইসলামে নিষিদ্ধ, প্রচলিত প্রথা নিয়ে বিতর্ক ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭ রায়পুরে উচ্চ বিদ্যালয়ের সরকারী ভবনে চলছে ব্যক্তিগত প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে স্থায়ীভাবে রায়পুরে সন্তান জন্মের ঘটনায় আলোচিত সেই সাগরিকাকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের বিয়ের চার মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী রায়পুরে দুধের কৌটার ১১ আইইডি বোমা নিষ্ক্রিয় লক্ষ্মীপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত

medianewsbd / ৫০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
Screenshot

নিউজ ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে হামলার ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরে এ হামলার ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বুধবার রাত ১০টার দিকে গণমাধ্যমকে দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বার্তা বাজারকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category