শিরোনাম:
রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুল হক সোহাগ

রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা

medianewsbd / ৩৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম সরকার ও ইউনিয়ন বিএনপির নেতা শাহ আলম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রায়পুর বিএনপির দলীয় কার্যালয়ে তারা পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় নজরুল ইসলাম সরকার ও শাহ আলম তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলের জন্য ত্যাগের কথা তুলে ধরেন। তারা বলেন, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। দলীয় মনোনয়ন পেলে কেরোয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মনোনয়ন জমাদানের সময় কেরোয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দুই প্রার্থীই দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যিনি মনোনয়ন পাবেন, তার পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category