• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে বণিক সমিতির বর্ণাঢ্য প্রচারণা লক্ষ্মীপুরে ৫৬ কোটি টাকার ওয়াশ ব্লক প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে নিম্নমানের কাজের সত্যতা পৌর ১নং ওয়ার্ডে অসুস্থ ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নিল যুব সংগঠন সূর্যমুখী চাষে বিপ্লব, আবাদ বাড়ায় রায়পুরের অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বসে শিক্ষার্থী আহত রায়পুরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি রায়পুরে তেলবাহী গাড়ি এলেও সংকট কাটেনি—দীর্ঘ লাইনে চালকরা, উচ্চ দামে বিক্রির অভিযোগ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে, সরকারি-বেসরকারি তথ্যে বড় ব্যবধান রায়পুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত, আন্তর্জাতিক স্বীকৃতির দাবি কলেজে ফিরলেন ’৯৩ ব্যাচ, পুরনো দিনের গল্পে জমলো ঈদ পুনর্মিলনী

রায়পুরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর সালিশ এড়িয়ে আত্মগোপনে জামায়াত নেতা বাদশা

medianewsbd / ১২৩৪ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
ঘটনার পর বুধবার সন্ধ্যায় গ্রামবাসী, ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি সালিশ ডাকা হয়। তবে বাদশা উপস্থিত না হওয়ায় সালিশকার্য সম্পন্ন করা সম্ভব হয়নি। তার অনুপস্থিতির কারণে এক সপ্তাহ পর পুনরায় সালিশ বসানোর সিদ্ধান্ত নেয় স্থানীয় নেতৃত্ব। এদিকে ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন জামায়াতের আমির গাজী এমরান বলেন, আমি ওয়ার্ড সভাপতির সঙ্গে কথা বলে ঘটনা যাচাই করেছি—এর অনেকটাই অতিরঞ্জিত, পাশাপাশি আমাদের দলকে ঘিরে অপপ্রচারও চলছে। তবে বাদশা যুব সমাজ সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক—এটা সত্য। এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও স্থানীয় সচেতন মহল মনে করছে, গ্রাম্য পরিবেশ শান্ত রাখতে এবং ভবিষ্যতে এমন অনৈতিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি।

 

লক্ষ্মীপুরের রায়পুরে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন বাদশা ফকির নামে এক ব্যক্তি। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওই ওয়ার্ড যুব বিভাগের অর্থ বিষয়ক সম্পাদক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান বেড়ি এলাকায়। ভ্যান চালক মো. মালেকের স্ত্রীকে মালেকের বাড়িতেই আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন স্বজন ও স্থানীয়রা।

ঘটনার পর বুধবার সন্ধ্যায় গ্রামবাসী, ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে বুধবার রাতে একটি সালিশি বৈঠক ডাকা হয়। তবে বাদশা উপস্থিত না হওয়ায় সালিশকার্য সম্পন্ন করা সম্ভব হয়নি। তার অনুপস্থিতির কারণে এক সপ্তাহ পর পুনরায় সালিশ বসানোর সিদ্ধান্ত নেন স্থানীয় নেতৃত্ব।

স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, “রাতে মালেকের স্ত্রী ও জামায়াত নেতা বাদশা ফকিরকে আপত্তিকর অবস্থায় হাতে–নাতে আটক করা হয়। পরে সালিশি বৈঠকের মাধ্যমে সমাধানের কথা বলে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।”

মালেকের ভাই শিপন বলেন, “বাজার থেকে বাড়িতে ফিরে দেখি আমার ভাবি আপত্তিকর অবস্থায় পার্শ্ববর্তী বাদশা ফকিরের সঙ্গে। এরপর আমার চিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে আটক করে। এর আগেও তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল—তখনও তারা এলাকাবাসীর হাতে ধরা পড়েছিল।”

অভিযুক্ত গৃহবধূর স্বামী মালেক বলেন, “খবর পেয়ে বাজার থেকে এসে দেখি এলাকাবাসীর হট্টগোল। তাদের কাছে আটক অবস্থায় বাদশাকে পাই। এরপর আর বেশি কিছু বলতে পারবো না। সন্ধ্যায় সালিশি বৈঠক ছিল—বাদশা উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সে আত্মগোপনে থাকায় স্থানীয় গণ্যমান্যরা আগামী বুধবার পুনরায় বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন।”

এদিকে উত্তর চরবংশী ইউনিয়ন জামায়াতের আমির গাজী এমরান বলেন, আমি ওয়ার্ড সভাপতির সঙ্গে কথা বলে ঘটনা যাচাই করেছি—ঘটনার অনেকটাই অতিরঞ্জিত। পাশাপাশি আমাদের দলকে ঘিরে অপপ্রচারও চলছে। তবে বাদশা যুব বিভাগের অর্থ বিষয়ক সম্পাদক—এটা সত্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category