• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

রায়পুর বাজার বণিক সমিতি-এর উদ্যোগে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়

medianewsbd / ৪৫৮ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে বাজার বণিক সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বণিক সমিতির সংগঠনের সাংগঠনিক সম্পাদক জিয়াউল্লা মামুনের সঞ্চালনায় এবং সভাপতি সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপি-র সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপি-র সাবেক আহ্বায়ক আব্দুস জাহের মিয়াজী এবং সদস্য সচিব শফিকুল আলম আলমাস। এছাড়াও বিশিষ্ট সমাজসেবক প্রিন্স মজিবসহ রায়পুর বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী করায় রায়পুর বাজারের ব্যবসায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রায়পুরে একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে হলে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাজারের উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে শফিকুল আলম আলমাস রায়পুর মধ্য বাজারের যানজট পরিস্থিতিকে “বিভীষিকাময়” বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, আইনি নির্দেশনা অমান্য করে কিছু বহিরাগত শক্তি জোরপূর্বক যানবাহন বাজারে প্রবেশ করাচ্ছে, যার ফলে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বিষয়টি এমপি মহোদয়ের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালিত হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category