• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমান নন, স্বাধীনতার প্রথম ঘোষণা কর্নেল অলির—চট্টগ্রামে ডা. শফিকের দাবি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা নিষিদ্ধ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশ ইসির রায়পুর বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয় উদ্বোধন অতিরিক্ত শীতে অসহায়দের পাশে যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিম বেকারভাতা নয়, যুবকদের হাতে মর্যাদার কাজ দিতে চাই—লক্ষ্মীপুরে ডা. শফিকুর রহমান ফের বাড়তে পারে শীতের দাপট, তাপমাত্রা ওঠানামার আভাস আবহাওয়া অধিদপ্তরের ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৩ রায়পুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: বিনিময় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা ও নিরাপত্তায় ইসির বিশেষ পরিপত্র দুই পক্ষের দ্বন্দ্বে স্থবির রায়পুরের সেচ প্রকল্প, বিপাকে দুই শতাধিক চাষি

রায়পুরে তিনটি অবৈধ চক্ষু হাসপাতাল সিলগালা

medianewsbd / ৩০৭ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক ছাড়াই রোগীদের সঙ্গে প্রতারণা এবং লাইসেন্সবিহীনভাবে চিকিৎসা সেবা পরিচালনার অভিযোগে তিনটি চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রায়পুর বাসটার্মিনাল এলাকায় অবস্থিত ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতালরায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল-এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন।

এ সময় রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মামুনুর রশীদ পলাশ, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো মালিক বা দায়িত্বশীল ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ বিষয়ে সিভিল সার্জন সাংবাদিকদের জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, সরকারি অনুমোদন ব্যতীত চিকিৎসা সেবা দেওয়া এবং ডাক্তারের সহকারী হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের বিভ্রান্ত করার অভিযোগে এসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগের এ পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category