• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’— কমলনগরে ত্রাণ বিতরণে অস্বস্তিকর পরিস্থিতি রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে রায়পুর পৌর সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম মুরাদ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ঘুষিতে নিহত বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেপ্তার রমজানে রায়পুর পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকটে ভোগান্তি গাজী মার্কেটের ভাইরাল ভিডিওতে বিরোধ মীমাংসা, সমাধানে মার্কেট কমিটি, বণিক সমিতি ও স্থানীয় নেতারা রায়পুরে স্ত্রীর ওপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ থানায় মোটরসাইকেল, গাড়ি ও বাসে দিনে কত জ্বালানি নেওয়া যাবে—জানাল সরকার

রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ

medianewsbd / ৬৯ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসীকে মারধর করে নগদ ৫ লাখ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ (৩৫) রায়পুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

ভুক্তভোগী সোহাগ উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরমোহনা কাজী বাড়ির বাসিন্দা হোসেন কাজীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে অভিযুক্ত নজরুল তার স্ত্রী মুন্নি আক্তারের কাছ থেকে এক সপ্তাহের কথা বলে প্রায় ১ ভরি ৫ আনা স্বর্ণালংকার ধার নেন। পরে বারবার স্বর্ণালংকার ফেরত চাইলে নজরুল টালবাহানা ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন সোহাগ।

সোহাগ জানান, শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ব্যাংক থেকে ৫ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে জমি কেনার উদ্দেশ্যে চরমোহনা কাজীগো মার্কেটের সামনে গেলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়।

এসময় নজরুল লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে কপাল ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে অন্যরা তাকে এলোপাতাড়ি মারধর করে তার কাছে থাকা নগদ ৫ লাখ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে স্ত্রী ও স্থানীয়দের সহযোগিতায় তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে অভিযুক্ত নজরুল অভিযোগ অস্বীকার করে বলেন, “সোহাগ দীর্ঘদিন ধরে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। টাকা না দেওয়ায় সে আমার ওপর হামলা করে। এ ঘটনায় আমাদের দুজনই আহত হয়েছি।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category