• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে টাকা লেনদেনের বিরোধে সংঘর্ষ, আহত ১২; মামলা দায়ের মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠনের জরুরি সভা অনুষ্ঠিত, আক্রান্ত রোগীকে সহায়তা রায়পুরে ছাদ বাগানে ড্রাগন চাষে সফল হোসেন আহমেদ রায়পুরের হায়দরগঞ্জ–বাসাবাড়ি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ‎ রায়পুরে খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতার শঙ্কায় এলাকাবাসী বান্দরবানের মং সু চিং মার্মার কৃষি সাফল্য, এলাকাজুড়ে প্রশংসা পূর্ব সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা, মানববন্ধন এলাকাবাসীর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘিরে উত্তেজনা, সংঘাত নিরসনে মানবিক ভূমিকা রাখলেন মাওলানা হেলাল উদ্দিন রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের জমি লীজ নিয়ে বহুতল ভবন নির্মাণ লক্ষ্মীপুরসহ দেশের আকাশে রহস্যময় আলোকরশ্মি: ব্যালিস্টিক মিসাইল নাকি ধূমকেতু?

রায়পুরে স্ত্রীর ওপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ থানায়

medianewsbd / ৪১২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকায় স্ত্রীর ওপর স্বামীর পাষবিক নির্যাতনের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জব্বার মাঝির ছেলে সোহাগ মাঝি দ্বিতীয় বিয়ে করার পর থেকে পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে তার স্ত্রী সুমি আক্তারকে মারধর ও নির্যাতন করেন। ঘটনাটি তার নিজ ঘরের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জানাজানি হলে প্রশাসন সোহাগ মাঝিকে তলব করে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

এদিকে পুলিশের হেফাজতে সোহাগ মাঝি ও তার স্ত্রী জানান, প্রায় দুই মাস আগের এই ঘটনাটি ইতোমধ্যে তাদের মধ্যে সমঝোতার মাধ্যমে মীমাংসা হয়েছে। তাদের দাবি, পারিবারিক দ্বন্দ্বের কারণে প্রতিবেশী গফুর মোল্লার হাতে সিসিটিভি ফুটেজটি গেলে তিনি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখার পর সোহাগ মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি আগেই পারিবারিকভাবে সমাধান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category