শিরোনাম:
হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা রায়পুরে মশক নিধন কার্যক্রম, মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা

রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন

medianewsbd / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

আসন্ন রায়পুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে দেখতে চান দলটির নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ। এ প্রত্যাশার কথা জানিয়েছেন রায়পুর উপজেলা প্রজন্ম-৭১-এর সদস্য ও প্রবাসী প্রাক্তন ছাত্রদলের সদস্য ইসমাইল হোসেন।

এক বক্তব্যে ইসমাইল হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জেড.এম. নাজমুল ইসলাম মিঠু রায়পুরের সাধারণ মানুষ ও অসহায়-গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। বিশেষ করে অসহায় মানুষের বিপদে সহযোগিতা এবং চিকিৎসাসেবায় সহায়তার মতো মানবিক কর্মকাণ্ড স্থানীয়ভাবে মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “মানুষের দুঃসময়ে যে পাশে থাকে, সুসময়ে মানুষেরও উচিত তার কথা মনে রাখা। আমরা চাই এমন একজন মানুষ, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং রায়পুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন।”

ইসমাইল হোসেন আরও বলেন, “মিঠু ভাই মানে আমাদের ভালোবাসা, আমাদের প্রত্যাশা। রায়পুরের মানুষের পাশে মিঠু ভাইকে আমরা চাই।”

উল্লেখ্য, জেড.এম. নাজমুল ইসলাম মিঠু বর্তমানে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি। ২০২৫ সালের কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন।

অভিমত ব্যক্তকারী: ইসমাইল হোসেন
সদস্য, রায়পুর উপজেলা প্রজন্ম-৭১; সদস্য, রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদল; ৩নং চরমোহনা ইউনিয়ন যুবদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category