শিরোনাম:
রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা রায়পুর কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলমগীর হোসেন রায়পুরে কয়লাসহ দুই সহযোগী গ্রেপ্তার, ৯০ পিস ইয়াবা উদ্ধার রায়পুরের ১০ ইউনিয়নে শুরু হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স লক্ষ্মীপুরে মেঘনায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত শিক্ষকতা ছেড়ে রাজনীতি, চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতির পথে মির্জা ফখরুল রায়পুরে যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমদ

রায়পুরে মাদক নির্মূলে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

medianewsbd / ৩১ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
Screenshot

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে রায়পুর থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিটি রায়পুর থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান চত্বরে গিয়ে শেষ হয়। ব্যান্ডের তালে তালে অংশগ্রহণকারীরা বিভিন্ন রংবেরঙের প্ল্যাকার্ড হাতে মাদকবিরোধী নানা স্লোগান দেন।

পরে শহীদ ওসমান চত্বরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ, ব্যবসায়ী মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক কারবারিদের গ্রেপ্তারের পর কিছুদিনের মধ্যেই জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ কারণে মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ আরও জোরদার করা প্রয়োজন।

এদিকে সন্ধ্যার পর কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সন্ধ্যার পর বিভিন্ন মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান এলাকায় কিশোরদের আড্ডা ও নানা ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এর আগেও জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রায়পুরের গাজী কমপ্লেক্সে অপ্রীতিকর ঘটনার অভিযোগ ওঠে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক আবদুল মান্নান, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম মিন্টু, রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category