শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা
লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোড ও পৌর গোস্ত মার্কেট এলাকায় বিভিন্ন মাংসের দোকান এবং মৎস্য ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর যথাযথ লাইসেন্স না থাকা এবং মাংসের মান নিয়ন্ত্রণের বিধি না মেনে পশু জবাই করার বিষয়টি পাওয়া যায়।

এ সময় মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী সাতটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও মো. হাবিবুর রহমান।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও তাঁর প্রতিনিধিসহ বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত মাংস এবং পশুখাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।