শিরোনাম:
রায়পুরে পৈতৃক সুপারি বাগান নিয়ে বিরোধ: দুই কলেজশিক্ষার্থী ভাই-বোনসহ মাকে মারধরের অভিযোগ রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যায় দুই দিনব্যাপী কেয়ারগিভার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত শাসনের নামে বর্বরতা! রায়পুরে ছেলেকে ইট দিয়ে মাথা ফাটানোর অভিযোগ বাবার বিরুদ্ধে রায়পুরে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে অসহায় নারীর চোখের চিকিৎসায় যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা রায়পুরের কাঁটাতারের বেড়ায় সংকুচিত হাঁটার পথ, ভোগান্তিতে প্রায় ৩৫ পরিবার রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যায় দুই দিনব্যাপী কেয়ারগিভার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

medianewsbd / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
Screenshot

রায়পুর, লক্ষ্মীপুর: প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ পরিচর্যা, নিরাপত্তা, মর্যাদা ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে দুই দিনব্যাপী কেয়ারগিভার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল পরিবারের সদস্য ও পরিচর্যাকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে তাঁরা বাড়িতে থাকা প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ, যত্নশীল ও মর্যাদাপূর্ণ পরিচর্যা নিশ্চিত করতে পারেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন যত্ন ও পরিচর্যা, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা, চলাফেরায় সহায়তা প্রদান, সুষম ও পুষ্টিকর খাবার পরিবেশন, পোশাক পরিধান ও পরিবর্তনে সহযোগিতা এবং মানসিক সমর্থন প্রদান বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এসব বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পরিচর্যা-সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, ব্যক্তিগত মর্যাদা ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী আমিন উল্যা।

প্রশিক্ষণ পরিচালনা করেন নূর মোহাম্মদ, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডিএমটি), ফিজিওথেরাপি, সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), রংপুর। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরপলোয়ান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং প্রবাসী সাইফুল আলম রেজা।

প্রশিক্ষণটি সঞ্চালনা করেন প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সাইফুল ইসলাম রিংকু।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যায় আরও দক্ষ ও সচেতন হয়ে উঠবেন। পাশাপাশি পরিবার ও সমাজে তাঁদের প্রতি সম্মান, সহমর্মিতা, মানবিক আচরণ এবং অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতিথিগণ পর্যায়ক্রমে ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করার প্রস্তাব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category