• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে এম.এ মজিদ নূরানী মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবক ও দোয়া অনুষ্ঠান রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রায়পুরে জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রায়পুরে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে বণিক সমিতির বর্ণাঢ্য প্রচারণা লক্ষ্মীপুরে ৫৬ কোটি টাকার ওয়াশ ব্লক প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে নিম্নমানের কাজের সত্যতা পৌর ১নং ওয়ার্ডে অসুস্থ ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নিল যুব সংগঠন সূর্যমুখী চাষে বিপ্লব, আবাদ বাড়ায় রায়পুরের অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বসে শিক্ষার্থী আহত রায়পুরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

রায়পুরে অটোরিকশা চোর গ্রেফতার ঘিরে সংঘর্ষ, আহত ৩ পুলিশ সদস্য

medianewsbd / ২৪১ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অটোরিকশা চুরি ও মব জাস্টিসকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইফতারের আগমুহূর্তে এক অটোরিকশা চালক তার ব্যাটারিচালিত অটোরিকশাটি বাড়ির সামনে সড়কে রেখে ইফতার করতে ঘরে যান। আনুমানিক পাঁচ মিনিটের ব্যবধানে অটোরিকশাটি চুরি হয়ে যায়। পরে তিনি স্থানীয়দের সহায়তায় আশপাশে খোঁজাখুঁজি করে চারজন সন্দেহভাজন চোরকে আটক করেন এবং অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হন। তবে চক্রটি অটোরিকশার ব্যাটারিগুলো অন্যত্র বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এরপর আটক ব্যক্তিদের একটি বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে মারধর করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি পুলিশকে জানায় এলাকার লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের উদ্ধার ও গ্রেফতারের চেষ্টা করলে কিছু লোকজন ‘নিজেদের বিচার নিজেরাই করবে’ বলে পুলিশের ওপর হামলা চালায় অটোরিকশা চালকসহ কয়েকজন। এতে ঘটনাস্থলেই চারজন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন— মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদ। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চারজন চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এদিকে ঘটনার পর অটোরিকশা চালক ও তার পরিবারের সদস্যরা ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় অগ্নিসংযোগ করে প্রায় আধা কিলোমিটার সড়ক দীর্ঘসময় অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, চোরদের গ্রেফতার ও মব জাস্টিস বন্ধে পুলিশি তৎপরতার সময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে চার পুলিশ সদস্য আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃত চারজন চোর পুলিশি হেফাজতে রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category