• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, ১৭ লাখ টাকা আত্মসাতের অপপ্রচার দাবিতে সংবাদ সম্মেলন রায়পুরে বর্ষায় নদীর চরে প্রাকৃতিকভাবে জন্মে হোগলা, চাষ ছাড়াই কৃষকের বাড়তি আয়ের উৎস চলাচলের রাস্তা জবরদখলের অভিযোগ, ইউএনও-এসি (ভূমি) ও থানায় লিখিত আবেদন পৌর কর্মচারীর বিদ্যুৎ, সড়ক ও সুপেয় পানির উন্নয়নে কাজ চলছে, উন্নয়নে পৌরবাসীর সহযোগিতা চান প্রশাসক মেহেদী হাসান কাউসার রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মানিক, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব” রায়পুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মীসভায় আবুল খায়ের ভূঁইয়া রায়পুরের আলোচিত মা ও তিন মেয়ে হত্যা: তদন্তে বাড়ছে প্রশ্ন, আলোচনায় নতুন তথ্য

রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের

medianewsbd / ২০৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
Screenshot

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অনুষ্ঠিত উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে কোরআনের শিক্ষক নিয়োগের প্রস্তাব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। এ সময় তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে নিজের মতামত তুলে ধরেন।

সভায় দেওয়া তার বক্তব্যের একটি সংক্ষিপ্ত অংশ পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয়দের অনেকেই দাবি করেন, বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট উপস্থাপন না করে কেবল একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ প্রচার করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাদের মতে, পুরো বক্তব্য না শুনে বা যাচাই না করে এমন ভিডিও প্রচার জনমনে ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে।

স্থানীয়রা আরও বলেন, ধর্মীয় অনুভূতিকে উসকে দিতে পারে বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমনভাবে প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা দায়িত্বশীল আচরণ নয়। তারা এ ধরনের ভিডিও প্রচারের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের সম্পূর্ণ বক্তব্য যাচাই করে মতামত দেওয়ার আহ্বান জানান।

এলাকাবাসীর মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো বক্তব্য বা ভিডিও প্রচারের ক্ষেত্রে সত্যতা, প্রেক্ষাপট ও দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও সামাজিক অস্থিরতার সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category