• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরের কেরোয়ায় জমির জেরে ভাঙচুর,মারধর ও প্রাণনাশের হুমকির, প্রতিপক্ষের দাবি-“আগে আমাদের ঘর ভাঙা হয়েছে” রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদলের ১০ নং ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি রায়পুরে জমি বিরোধে সংবাদ সম্মেলন: জীবনের নিরাপত্তা চাইলেন বৃদ্ধ আবুল কাশেম বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিএনজি যাত্রীর রায়পুরে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান, জরিমানা ২৪ হাজার টাকা রায়পুর পৌরসভায় মশার উপদ্রবে অতিষ্ঠ নাগরিকরা রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রায়পুর বাজার বণিক সমিতি-এর উদ্যোগে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় রায়পুরে অটোরিকশা চোর গ্রেফতার ঘিরে সংঘর্ষ, আহত ৩ পুলিশ সদস্য রায়পুরে সেচ্ছাসেবী ও সামাজিক যুব সংগঠনের নতুন কমিটি ঘোষণা

রায়পুরে নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়পুরে নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

medianewsbd / ৩৪০ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সুমন : বিশেষ প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ২০ ঘন্টা পর নিজ বাড়ির পাশের বাঁশ বাগান থেকে এক হিন্দু যুবকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে (৯ জানুয়ারী) তিনটার সময় উপজেলার বামনী ইউনিয়নের বামনী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বিপ্লব দাস ( ৪৫ ) একই এলাকার প্রাণ বল্লবের বাড়ির মৃত বিজয় কৃষ্ণ দাসের ছেলে।

নিহত বিপ্লব দাসের বড় ভাই  জানান, বিপ্লব  এলাকায় পান বিক্রয় ও কৃষি কাজ করতেন। কারো সাথে কোন ঝামেলায় জড়াতেন না ,তবে বৃহস্পতিবার রাত ৮টা হতে সে বাড়ি ফেরেনি।

নিহত  বিপ্লব দাসের ভাতিজা বাগান হতে বাঁশ কাটতে গিয়ে  শুক্রবার দুপুরে তার ঝুলন্ত  লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। এর পর বিষয়টি পরিবার ও এলাকাবাসী জানতে পারেন।

পরিবার সূত্র জানা যায়, বিপ্লব দাস বিয়ে করেনি।  জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার জেঠাতো ভাইয়ের সাথে বিরোধ চলে আসছিলো। সে কারণেও হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে বলে দাবি করেন পরিবার।

রায়পুর থানার ওসি  শাহীন মিয়া জানান, শুক্রবার দুপুরে ঘটনাটি জানতে পেরে পুলিশ  দ্রুত ঘটনাস্থলে  গিয়ে  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। তবে নিহতের পরিবার লিখিত অভিযোগ দিয়েছেন ।  হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে বিষয়টি সঠিকভাবে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category