• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে রায়পুর পৌর সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম মুরাদ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ঘুষিতে নিহত বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেপ্তার রমজানে রায়পুর পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকটে ভোগান্তি গাজী মার্কেটের ভাইরাল ভিডিওতে বিরোধ মীমাংসা, সমাধানে মার্কেট কমিটি, বণিক সমিতি ও স্থানীয় নেতারা রায়পুরে স্ত্রীর ওপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ থানায় মোটরসাইকেল, গাড়ি ও বাসে দিনে কত জ্বালানি নেওয়া যাবে—জানাল সরকার আজ রায়পুরে উল্লেখযোগ্য অপরাধমূলক ঘটনাসমূহ রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

নতুন সরকারের নির্দেশ পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

medianewsbd / ১৭১ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। এ সময় নির্বাচনি দায়িত্ব পালনে সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, দেশ ইতোমধ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে। এখন সেনাবাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে।

  1. তিনি আরও জানান, নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। সরকারের নির্দেশনা পেলেই বাকি সদস্যরাও ব্যারাকে ফিরে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category