শিরোনাম:
রায়পুরে দুই বিএনপি নেতার বিরুদ্ধে পরোয়ানা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়পুরে অবৈধ পালার ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা রায়পুরে নবাব বিরিয়ানি হাউজের তৃতীয় শাখার উদ্বোধন, ৫ দিন ৩০ শতাংশ ছাড় রায়পুরে ১১ বসত ঘর পুড়ে ছাই, অভিযুক্তকে গনপিটুনি ৩৮তম মানবিক উদ্যোগ: রায়পুরে অসুস্থ শিশুর পরিবারকে যুব সংগঠনের অর্থ সহায়তা রায়পুর যুব রেড ক্রিসেন্টের নতুন অ্যাডহক কমিটির সদস্য নাজমুল ইসলাম মিঠুর সাথে সৌজন্য সাক্ষাৎ রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। রায়পুরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য আটকের কয়েক ঘণ্টার মধ্যে জামিন

নিখোঁজের তিন দিন পর রায়পুরে শিশুর মরদেহ উদ্ধার, প্রতিবেশীসহ তিনজন গ্রেফতার

medianewsbd / ৮৫০ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের প্রায় ৭২ ঘণ্টা পর দেড় বছরের শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌধুরী বাজার রায় বাড়ি এলাকায় বাড়ির পাশে থাকা বাথরুমের ট্যাংকির ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই প্রতিবেশী তোফায়েল আহাম্মেদ (৬০), তার স্ত্রী ফিরোজা বেগম (৫০) ও মেয়ে নিশু আক্তারকে (২৫) আসামি করে রায়পুর থানায় লিখিত অভিযোগ দেন নিহত শিশুর মা জান্নাতুল ফেরদৌস মেরী।

পুলিশ জানায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর রায়পুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

রায়পুর থানার ওসি জানান, অভিযোগ পাওয়ার পরে গতকালকে একজন এবং আজকে দুজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category