• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরের ১৬টি স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আলমের অঙ্গীকার—দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী রায়পুর ইউনিয়ন গড়ার প্রত্যয় রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়পুরে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে কারিগরি ও সমন্বয় কমিটির সভা রায়পুরে ইউপি নির্বাচন নিয়ে এমপি আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে পদপ্রত্যাশীদের মতবিনিময় রায়পুরের মেঘনায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে ইলিশের পোনা, পাহারাদারদের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ রায়পুরে ভিভোর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল

লক্ষ্মীপুরের ১৬টি স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

medianewsbd / ১৮ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের ১৬টি স্থানে মশাল জ্বালিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এসব মিছিল করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর ও রাতে বিভিন্ন সময়ে জেলার চন্দ্রগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় এই মিছিলগুলো অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মিছিলের ভিডিওগুলো ছাত্রলীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। মিছিলগুলো থেকে— ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’— ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
তবে সংশ্লিষ্ট এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, জনবহুল বা লোকালয়ে এ ধরনের কোনো মিছিল স্থানীয়রা দেখেননি। স্থানীয়দের দাবি, নেতাকর্মীরা মূলত নির্জন এলাকার বিভিন্ন সড়কে গিয়ে ঝটিকা মিছিল করে তা ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করছে।
বিষয়টি নিশ্চিত করে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া জানান, আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগের ব্যানারে জেলার ১৬টি এলাকায় এই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। একই দাবিতে আরও কয়েকটি এলাকায় মিছিল করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “মিছিলগুলোর ভিডিও ফেসবুকে দেখতে পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category