• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু ডাকাতিয়া নদীর কোলঘেঁষে অনাহারে দিন কাটানো সালেহার পাশে ‘অনুপ্রেরণার শিকড়’ রায়পুরে শ্মশান রোড থেকে সরিষা ক্ষেতে নিয়ে ছিনতাই, চারজন গ্রেফতার রায়পুরের কেরোয়ায় জমির জেরে ভাঙচুর,মারধর ও প্রাণনাশের হুমকির, প্রতিপক্ষের দাবি-“আগে আমাদের ঘর ভাঙা হয়েছে” রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদলের ১০ নং ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি রায়পুরে জমি বিরোধে সংবাদ সম্মেলন: জীবনের নিরাপত্তা চাইলেন বৃদ্ধ আবুল কাশেম বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিএনজি যাত্রীর রায়পুরে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান, জরিমানা ২৪ হাজার টাকা রায়পুর পৌরসভায় মশার উপদ্রবে অতিষ্ঠ নাগরিকরা রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার

রায়পুরের বাসাবাড়ি এলাকায় বিএনপির ব্যাপক জনসংযোগ

medianewsbd / ২৫০ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের ৪নং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি নির্বাচনী এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়েছে।

জনসংযোগ শেষে কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হারুনুর রশিদ হিরো বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে একমাত্র বিএনপি এবং তারেক রহমান।

এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

জনসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ করিম লিংকন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হারুনুর রশিদ হিরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category