শিরোনাম:
নিজের ঘর ভাঙাচোরা, তবু মানুষের জন্য জমি-গরু বিক্রি করে রাস্তা নির্মাণ করলেন কৃষক দলের নেতা সিদ্দিক রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা শাকিল সর্দার গ্রেপ্তার রুবেলের চোখে শুধু বাঁচার আকুতি, পাশে দাঁড়ানোর মতো নেই কেউ_ দুই সন্তানের বাবা রুবেলকে বাঁচাতে মানবিক সহায়তার আকুতি মাদক থেকে দূরে রাখতে খেলোয়াড়দের পাশে জহির মুন্সী, বিতরণ করলেন ক্রীড়া উপকরণ ‘মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াই কি আমার অপরাধ?’—ফেক আইডির অপপ্রচারের প্রতিবাদে জহিরের সংবাদ সম্মেলন রায়পুরে পৈতৃক সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ বাধ দিলে মা-ছেলেকে মারধরের অভিযোগ রায়পুরে বাবুরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুর পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, পরিকল্পিত ও টেকসই নগরায়ণের প্রত্যাশা রায়পুরে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ রায়পুরে এসিল্যান্ড কার্যালয়ের প্রধান ফটক নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন

জিয়াউর রহমান নন, স্বাধীনতার প্রথম ঘোষণা কর্নেল অলির—চট্টগ্রামে ডা. শফিকের দাবি

medianewsbd / ৭২০ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম বন্দর কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরে চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম—জিয়াউর রহমান নন।

সোমবার অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কর্নেল অলি আহমদ সবার আগে ‘উই রিভল্ট’ বলে স্বাধীনতার ডাক দেন এবং জিয়াউর রহমানকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখেন।

ডা. শফিকুর রহমান ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, সেদিন থেকেই খুনের রাজনীতির সূচনা হয়। তিনি অভিযোগ করেন, একটি দল এখনও সহিংসতা ও নারী নিপীড়নের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এসবের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

সমাবেশ শেষে বৃহত্তর চট্টগ্রামের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

এদিকে সীতাকুণ্ড, কক্সবাজার ও লোহাগাড়ায় পৃথক জনসভায় জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত বাংলাদেশ গড়া হবে এবং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করা হবে।

তথ্য: ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category