শিরোনাম:
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার রায়পুরে পৈতৃক সুপারি বাগান নিয়ে বিরোধ: দুই কলেজশিক্ষার্থী ভাই-বোনসহ মাকে মারধরের অভিযোগ রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যায় দুই দিনব্যাপী কেয়ারগিভার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত শাসনের নামে বর্বরতা! রায়পুরে ছেলেকে ইট দিয়ে মাথা ফাটানোর অভিযোগ বাবার বিরুদ্ধে রায়পুরে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে অসহায় নারীর চোখের চিকিৎসায় যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা রায়পুরের কাঁটাতারের বেড়ায় সংকুচিত হাঁটার পথ, ভোগান্তিতে প্রায় ৩৫ পরিবার

ডাকাতিয়া নদীর কোলঘেঁষে অনাহারে দিন কাটানো সালেহার পাশে ‘অনুপ্রেরণার শিকড়’

medianewsbd / ৫০৭ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নং ওয়ার্ডে ডাকাতিয়া নদীর কোলঘেঁষে জরাজীর্ণ ঘরে স্বামীহারা ও নিঃসন্তান সালেহা বেগমের মানবেতর জীবনের সংবাদ সম্প্রচারের পর এগিয়ে এসেছে মানবিক সংগঠন অনুপ্রেরণার শিকড়।

৪ মার্চ বুধবার বিকেলে সংগঠনটির ফাউন্টিং মেম্বার ওয়াসিম মোস্তফা মেহেরান, আদিয়াতুল ভুবন, ফাহিম পাটওয়ারী ও মো:  ওমরসহ একটি প্রতিনিধিদল সালেহার খোঁজে রায়পুর পৌর ১ নং ওয়ার্ডে তার বসতঘরে যান। সেখানে গিয়ে তারা তার দুরবস্থা প্রত্যক্ষ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে তাকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সালেহার কষ্টের জীবনযাপন তাদের নাড়া দিয়েছে। তারা তার জন্য একটি নিরাপদ ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও তার খোঁজখবর রাখা হবে বলেও আশ্বাস দেন তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন সালেহা। সংবাদ প্রকাশের পর মানবিক সংগঠনটির এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

মানবিক সহায়তার এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সালেহার স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category