শিরোনাম:
# রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাঁচ বোমাবাজের একজন মামুনের ৫ দিনের রিমান্ড নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হিল্লা বিয়ে ইসলামে নিষিদ্ধ, প্রচলিত প্রথা নিয়ে বিতর্ক ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭ রায়পুরে উচ্চ বিদ্যালয়ের সরকারী ভবনে চলছে ব্যক্তিগত প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে স্থায়ীভাবে রায়পুরে সন্তান জন্মের ঘটনায় আলোচিত সেই সাগরিকাকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের বিয়ের চার মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী

# রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

medianewsbd / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মধ্যরাতে থানা লক্ষ্য করে চকলেট বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুইপার আমজাদ হোসেনের ছেলে মোঃ জাহিদ এবং চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রায়পুর মার্চেন্টস একাডেমির পেছন থেকে থানা লক্ষ্য করে চকলেট বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মুন্সীবাড়ির বাগান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পৌর ছাত্রদলের জিহাদ রহমান ও ফাহিমসহ কয়েকজন নেতাকর্মী তাদের আটক করেন।

আটক দুজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছেন আটককারীরা। তাদের মোবাইল ফোন পরীক্ষা করে বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিহাদের নেতৃত্বে পরিচালিত একটি মেসেঞ্জার গ্রুপে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়ার দাবিও করেন তারা।

এদিকে, ঘটনার পর রায়পুর থানা পুলিশের সদস্যরা থানার পেছন থেকে একটি অবিস্ফোরিত চকলেট বোমা উদ্ধার করেন।

তবে আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মেসেঞ্জার গ্রুপে পাওয়া তথ্য এবং বিস্ফোরণের ঘটনার বিষয়ে পুলিশ বলে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category