লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফিতা কেটে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আবু তারেক।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, টিআই (অ্যাডমিন) কামরুল ইসলাম, পিপিএম, রায়পুরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জহুরুল ইসলাম, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবদুল মান্নান এবং আরআর ক্যাবলসের আঞ্চলিক প্রতিনিধি।
ট্রাফিক পুলিশ বক্সটি চালুর মাধ্যমে রায়পুরের যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।