• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন সরকারের নির্দেশ পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী লক্ষ্মীপুর-২ আসনকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযানের ঘোষণা সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া ও মাস্টার রুহুল আমিন ভূঁইয়া আজ বিকেলে রায়পুরে আসছেন নবনির্বাচিত এমপি আবুল খায়ের ভূঁইয়া, বিজয় মিছিল নয়—বাদ জুম্মায় মিলাদ ও দোয়া রাত আড়াইটার আগুনে পুড়ল স্বপ্ন: রায়পুরের হায়দরগঞ্জ উত্তর বাজারে ১০ দোকান ছাই গাজায় থার্মাল অস্ত্রের ভয়াবহতা: আল জাজিরার অনুসন্ধানে ‘বাষ্পীভূত’ অন্তত ২,৮৪২ ফিলিস্তিনি রায়পুরে ধানের শীষ প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান জামায়াতের জনসভা শেষে মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতারা নিখোঁজের তিন দিন পর রায়পুরে শিশুর মরদেহ উদ্ধার, প্রতিবেশীসহ তিনজন গ্রেফতার

নতুন সরকারের নির্দেশ পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

medianewsbd / ১৭ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। এ সময় নির্বাচনি দায়িত্ব পালনে সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, দেশ ইতোমধ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে। এখন সেনাবাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে।

  1. তিনি আরও জানান, নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। সরকারের নির্দেশনা পেলেই বাকি সদস্যরাও ব্যারাকে ফিরে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category