শিরোনাম:
রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাঁধে সিলিং ফ্যান, অল্পের জন্য রক্ষা রায়পুরে মশক নিধন কার্যক্রম, মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়পুর সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলা, গুরুতর আহত রায়পুরে ৪৪ জনসহ লক্ষ্মীপুর জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪ বিগত সরকারের সময়ে শিক্ষা সরঞ্জামেও লুটপাট হয়েছে, ল্যাবরেটরি আছে, কম্পিউটার চলে না বিগত সরকারের সমালোচনায় এমপি আবুল খায়ের ভুইয়া আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’ রায়পুরে নবীন বরণ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী চক্রান্ত-ষড়যন্ত্র করে উন্নয়ন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে’—আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখমের অভিযোগ সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার

রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আবদুল্লাহ

medianewsbd / ২৩৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কোনো কার্যকর পদক্ষেপ নেন না। একইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ও তারা নীরব থাকেন।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের আগে অনেক রাজনীতিবিদ ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচনের পর সেই সিন্ডিকেট জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে দ্রব্যমূল্য বাড়ালেও তারা কার্যকর ভূমিকা পালন করেন না। বরং সংসদে জনগণের সমস্যা তুলে ধরার পরিবর্তে সরকারপ্রধানের প্রশংসায় ব্যস্ত থাকেন।

তিনি আরও বলেন, “আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার বলেন, এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। কিন্তু শুধু সংসদেই আমরা কথা বলব—এমন নয়। সংসদে যদি কথা বলতে না দেওয়া হয়, তাহলে আমরা সংসদের বাইরে জনগণের সামনে কথা বলব। আমাদের কথা বলা বন্ধ করা যাবে না। মনে রাখতে হবে, ভয় দেখিয়ে জয়কে থামিয়ে রাখা যায় না।”

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ অন্যান্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category