• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুর উন্নয়ন ফোরামের কার্যালয় উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এমপি বিথীকা জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু অসহায় বাবার মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল ঈদ-উল-আযহা উপলক্ষে রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব হস্তান্তর সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

রায়পুরের চরাঞ্চলে অবৈধ রেনু আহরণ: মোবাইল কোর্টে জরিমানা, জাল পুড়িয়ে ধ্বংস

medianewsbd / ১৩৯ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে অবৈধ গলদা চিংড়ির রেনু আহরণে সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন চরে দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।

এদিকে, গলদা চিংড়ির রেনু আহরণের দায়ে গতকাল ৩ মে এবং আজ পৃথক অভিযানে দুটি পিকআপ ভর্তি রেনু জব্দ করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমানের নেতৃত্বে, কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে দুইজনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিপুল পরিমান রেনু মাছ ধরার জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে জব্দকৃত গলদা চিংড়ির রেনুগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, রেনু আহরণকারী যত শক্তিশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অবৈধভাবে রেনু আহরণকারিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category