শিরোনাম:
রায়পুরে অসহায় নারীর চোখের চিকিৎসায় যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা রায়পুরের কাঁটাতারের বেড়ায় সংকুচিত হাঁটার পথ, ভোগান্তিতে প্রায় ৩৫ পরিবার রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন

রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

medianewsbd / ১২৫ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের দেয়া হলো এক উষ্ণ সংবর্ধনা।

শনিবার ৫ সেপ্টেম্বর আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। প্রধান আলোচক ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ, রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, উপজেলা যুবদলের সদস্য সচিব, সুজন পাটোয়ারী, ডাক্তার রাশেদুন্নবী এবং ছাত্রদল নেতা মাহফুজুর রহমান হৃদয়।

আমেনা আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য রায়পুরের শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category