• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে কথিত মাদক সম্রাট ‘মাইকেল’সহ ২ জন পুনরায় গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার পৌর ১নং ওয়ার্ডে যুব সংগঠনের উদ্যোগে রঙিন হলো নদীর পাড়ের মসজিদ রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রায়পুরে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’— কমলনগরে ত্রাণ বিতরণে অস্বস্তিকর পরিস্থিতি রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে রায়পুর পৌর সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম মুরাদ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ঘুষিতে নিহত বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

রায়পুরে কথিত মাদক সম্রাট ‘মাইকেল’সহ ২ জন পুনরায় গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার

medianewsbd / ৩২ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে কথিত মাদক সম্রাট দেলোয়ার হোসেন ওরফে ‘মাইকেল’সহ তার এক সহযোগীকে পুনরায় গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (রাত) মধ্যরাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের দেহ তল্লাশি করে পৃথকভাবে মোট ৭১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে কিরণ হোসেন (৩৫) এবং বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের আহম্মদ উল্যাহ হাওলাদার বাড়ির আবুল কালামের ছেলে দেলোয়ার হোসেন ওরফে ‘মাইকেল’ (৩৬)।

জানা যায়, দেলোয়ার হোসেন ওরফে ‘মাইকেল’ এ পর্যন্ত ২০ থেকে ২৫ বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে প্রায় ৩০টি মাদক মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, ‘মাইকেল’ একজন অত্যন্ত চতুর মাদক ব্যবসায়ী। একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগের পরও তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তল্লাশির মাধ্যমে ৭১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক সানোয়ার হোসেন বাদী হয়ে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category