• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এমপি বিথীকা জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু অসহায় বাবার মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল ঈদ-উল-আযহা উপলক্ষে রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব হস্তান্তর সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ

রায়পুরে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু

medianewsbd / ২৪৮ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ উল্ল্যা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ উল্ল্যা দক্ষিণ পূর্ব কেরোয়া গ্রামের শকুন আলী ব্যাপারী বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কেরোয়া ইউনিয়নের জোড়পুল এলাকায় ইসলামী ব্যাংকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে যাওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে অটোরিকশা চালকসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category