• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

পৌর ১নং ওয়ার্ডে যুব সংগঠনের উদ্যোগে রঙিন হলো নদীর পাড়ের মসজিদ

medianewsbd / ৩৫৩ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পৌরসভার ১নং ওয়ার্ডে যুব সংগঠনের উদ্যোগে একটি মসজিদ রঙিন করে নতুন রূপ দেওয়া হয়েছে। নদীর পাড়ে অবস্থিত এই মসজিদটি দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় ছিল।

যুব সংগঠনের সদস্যরা জানান, এটি তাদের চলমান কার্যক্রমের ২৭তম উদ্যোগ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মসজিদটির রং করার কাজ সম্পন্ন হয়েছে, যা এলাকাবাসীর মাঝে আনন্দের সঞ্চার করেছে।

এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিদেশে অবস্থানরত এলাকার যুবকেরা। তাদের পাঠানো রেমিটেন্সের অর্থ ধীরে ধীরে সংগ্রহ করে এই জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category