শিরোনাম:
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হিল্লা বিয়ে ইসলামে নিষিদ্ধ, প্রচলিত প্রথা নিয়ে বিতর্ক ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭ রায়পুরে উচ্চ বিদ্যালয়ের সরকারী ভবনে চলছে ব্যক্তিগত প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে স্থায়ীভাবে রায়পুরে সন্তান জন্মের ঘটনায় আলোচিত সেই সাগরিকাকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের বিয়ের চার মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী রায়পুরে দুধের কৌটার ১১ আইইডি বোমা নিষ্ক্রিয় লক্ষ্মীপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

রায়পুরে পানের উৎপাদন বাড়লেও দাম কম, হতাশ চাষিরা

medianewsbd / ২০০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে এ বছর পানের উৎপাদন বৃদ্ধি পেলেও বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। গত বছর যে পান ১২০ টাকায় বিক্রি হতো, এ বছর তা মাত্র ৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে উৎপাদন বাড়লেও প্রত্যাশিত লাভ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন পানচাষিরা।

রায়পুরের হায়দরগঞ্জ বাজারে গিয়ে জানা যায়, প্রতিদিন এ বাজারে প্রায় ২০ লাখ টাকার পান কেনাবেচা হয়। মধ্য রাত থেকে বিভিন্ন এলাকার চাষিরা পান নিয়ে বাজারে আসেন। ভোর থেকে শুরু হয় বেচাকেনা, চলে সকালজুড়ে। এ বাজারের পান স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি হাতিয়া, চট্টগ্রাম, ফেনী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।

পানচাষি সাহেদ মাঝী আক্ষেপ করে বলেন, “এত পান নিয়ে আসছি, বিক্রি করে বলদের পয়সাও হবে না।” তাঁর কথায়, উৎপাদন খরচ ও বাজারদরের ব্যবধান নিয়ে চাষিদের হতাশার চিত্র ফুটে ওঠে।

চাষিরা জানান, এ বছর পানের সংক্রমণজনিত রোগের প্রকোপ কম থাকায় উৎপাদন বেড়েছে। তবে বাজারে সরবরাহ বাড়লেও সে অনুযায়ী দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।

পানচাষি বারেক উদ্দিন বলেন, শ্যামবাজার ও চাঁদপুরের মতো রায়পুরের হায়দরগঞ্জ বাজারেও জমজমাট পানের বেচাকেনা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এ বাজারে পান কিনতে আসেন।

স্থানীয়ভাবে রায়পুরের নতুন বাজার পানহাটা, হায়দরগঞ্জ বাজার ও ক্যাম্পেরহাট পান বেচাকেনার পরিচিত কেন্দ্র। এসব বাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে পানচাষি ও ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ড। এখানকার পান দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

তবে উৎপাদন বৃদ্ধি ও বাজারের বেচাকেনা জমজমাট থাকার পরও পানের দাম কমে যাওয়ায় চাষিদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নিশ্চিত করা গেলে পানচাষিরা আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category