• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষের মাঝে ৬ লাখ টাকার সহায়তা বিতরণ রায়পুরে কথিত মাদক সম্রাট ‘মাইকেল’সহ ২ জন পুনরায় গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার পৌর ১নং ওয়ার্ডে যুব সংগঠনের উদ্যোগে রঙিন হলো নদীর পাড়ের মসজিদ রায়পুর পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ রায়পুরে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু রায়পুরে প্রবাসীকে রড দিয়ে আঘাত, নগদ ৫ লাখের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ’— কমলনগরে ত্রাণ বিতরণে অস্বস্তিকর পরিস্থিতি রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে আলোচনার শীর্ষে রায়পুর পৌর সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল ইসলাম মুরাদ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

রায়পুরে শহীদ জিয়ার জন্মদিন ও জিয়া সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

medianewsbd / ৩১৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন ও জিয়া সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুর পৌর জিয়া সংসদের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির একটি কার্যালয়ে কেক কেটে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম আলমাস, উপজেলা জিয়া সংসদের সভাপতি সৈয়দ আনজিমুর রহমান রাসেল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর জিয়া সংসদের সভাপতি তছলিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. মাসুদ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি রুবেল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কবির ভূঁইয়া, সহ-সভাপতি মো. তারেকুল ইসলামসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জিয়া সংসদের নবনির্বাচিত কমিটিকে প্রশিক্ষণসহ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন, দেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দলকে এগিয়ে নিতে হবে।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়, দেশ ও দলের নেতাকর্মীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category