শিরোনাম:
রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রায়পুরের চরবংশীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রায়পুরের সাজু মোল্লার ঘাটে উদ্বোধন হলো ‘পরিচ্ছন্ন প্রাঙ্গণ’ রায়পুরে অটোরিকশার দাপটে যানজট, নিয়ন্ত্রণে নেই কার্যকর উদ্যোগ রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ

রায়পুরের বাসাবাড়ি এলাকায় বিএনপির ব্যাপক জনসংযোগ

medianewsbd / ৮২১ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের ৪নং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি নির্বাচনী এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়েছে।

জনসংযোগ শেষে কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হারুনুর রশিদ হিরো বলেন, “এ দেশের স্বাধীনতাও সার্বভৌমত্ব রক্ষা করতে পারে একমাত্র বিএনপি এবং তারেক রহমান।”

এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

জনসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ করিম লিংকন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

হারুনুর রশিদ হিরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category