• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজায় থার্মাল অস্ত্রের ভয়াবহতা: আল জাজিরার অনুসন্ধানে ‘বাষ্পীভূত’ অন্তত ২,৮৪২ ফিলিস্তিনি রায়পুরে ধানের শীষ প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান জামায়াতের জনসভা শেষে মাঠ পরিষ্কার করলেন বিএনপি নেতারা নিখোঁজের তিন দিন পর রায়পুরে শিশুর মরদেহ উদ্ধার, প্রতিবেশীসহ তিনজন গ্রেফতার রায়পুরে স্ট্যাম্প-সিল ও ছাপাখানায় পুলিশের তল্লাশি অভিযান লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ: জামায়াত নেতা পলাতক, ব্যবসায়ী গ্রেপ্তার জিয়াউর রহমান নন, স্বাধীনতার প্রথম ঘোষণা কর্নেল অলির—চট্টগ্রামে ডা. শফিকের দাবি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা নিষিদ্ধ: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশ ইসির রায়পুর বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

সুদানে জাতিসংঘ মিশনে নিহত ৬ সেনাসদস্যের জানাজা অনুষ্ঠিত

medianewsbd / ১৭১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা আদায় করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। জানাজার আগে নিহত সেনাসদস্যদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জানাজা শেষে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর তিন বাহিনীর প্রধান নিহত ছয় সেনাসদস্যের প্রতি ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন।

নিহত সেনাসদস্যরা হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা (এএসসি, নাটোর), সৈনিক শামীম রেজা (বীর, রাজবাড়ি), সৈনিক মো. মমিনুল ইসলাম (বীর, কুড়িগ্রাম), সৈনিক শান্ত মন্ডল (বীর, কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে নিহত ছয় শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম মরদেহ গ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং সামরিক স্যালুটের মাধ্যমে সম্মান জানান।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ঘটনায় আরও ৯ জন আহত হলেও তারা সবাই শঙ্কামুক্ত। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category