• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সেমিনার ও মৃত্যু দাবি চেক প্রদান সংবাদ প্রকাশের পর চরকাচিয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড-জরিমানা লিগ্যাল নোটিশের পরও জমি দখলের অভিযোগ, রায়পুরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭ রায়পুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি তপন ভক্ত ও সম্পাদক প্রদীপ রায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, ১৭ লাখ টাকা আত্মসাতের অপপ্রচার দাবিতে সংবাদ সম্মেলন রায়পুরে বর্ষায় নদীর চরে প্রাকৃতিকভাবে জন্মে হোগলা, চাষ ছাড়াই কৃষকের বাড়তি আয়ের উৎস চলাচলের রাস্তা জবরদখলের অভিযোগ, ইউএনও-এসি (ভূমি) ও থানায় লিখিত আবেদন পৌর কর্মচারীর

সংবাদ প্রকাশের পর চরকাচিয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড-জরিমানা

medianewsbd / ২৮ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের খবর গণমাধ্যমে প্রকাশের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (৯ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় একটি অবৈধ ড্রেজার ও প্রায় ৪ হাজার ফুট পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় রায়পুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ড্রেজার পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category