শিরোনাম:
রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে যুবক; ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন সুমাইয়াকে রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল # রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাঁচ বোমাবাজের একজন মামুনের ৫ দিনের রিমান্ড নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হিল্লা বিয়ে ইসলামে নিষিদ্ধ, প্রচলিত প্রথা নিয়ে বিতর্ক

রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ

medianewsbd / ৫৩৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জেরে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় বর্তমান ইউপি সদস্য শাহাজাহান মোল্লাও বাড়িতে অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার অভিযোগ, তার দ্বিতীয় সংসারের দুই ছেলে মনির মোল্লা ও দিদার মোল্লার নেতৃত্বে বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আব্দুর রশিদ মোল্লা বলেন, “ছেলেদের সঙ্গে পারিবারিক বিরোধের কারণে গত চার দিন ধরে আমি বাড়ি থেকে বের হতে পারছি না। আমার স্ত্রী হাজেরা ও এ সংসারের সন্তানরাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।”

তিনি আরও অভিযোগ করেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে হঠাৎ বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

অভিযোগের বিষয়ে ছেলে দিদার মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পারিবারিক সমস্যা আছে। এখন কিছু বলা যাচ্ছে না।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category