লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে শাকিল সর্দার (—) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে রায়পুর থানা পুলিশ।
গ্রেপ্তার শাকিল সর্দার উপজেলার ১ নম্বর উত্তর চরআবাবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্কাস সর্দারের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীরা জানান দীর্ঘদিন তিনি মাদক বিক্রি ও সেবনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
পুলিশের দাবি, শাকিল সর্দার ছাত্রলীগের পদে থাকা অবস্থায় বিভিন্ন সময়ে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগের সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে রায়পুর থানার সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রায়পুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানা যাবে।